1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বগুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

বগুড়ার ধুনট উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাজ বাবু নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের নারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজ বাবু নারায়নপুর গ্রামের মাহমুদুল হাসানের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালের দিকে শিশু রাজ বাবু বাড়ির উঠোনে খেলছিল। পরিবারের সদস্যরা এসময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় সকলের অগোচরে রাজ বাবু বাড়ি থেকে বেরিয়ে যায়। এসময় অসাবধাণতাবশত সে বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে ডুবে যায়।

পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে রাজ বাবুকে পড়ে থাকতে দেখেন। পরে সেখান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়। নিহত শিশুর পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )