1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

নির্বাচন সুষ্ঠু হয়েছে, ফলাফল মেনে নিয়েছি : আজমত উল্লা খান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১২৫ জন দেখেছেন

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট আজমত উল্লাহ খান এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘নির্বাচন সুষ্ঠু হয়েছে, ফলাফল মেনে নিয়েছি। কেউ সহযোগিতা চাইলে বিবেচনা করা হবে।’

শুক্রবার নিজ বাসায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আজমত উল্লাহ খান বলেন, ‘কিছু ত্রুটি ছিলো ইভিএমে। অনেকে ভোট দিতে পারে নাই। তারপরও আমি রায় মেনে নিয়েছি।’ তবে অন্য কেউ পরাজিত হলে রায় কি মেনে নিতো কি না-সেই প্রশ্নও রেখেছেন তিনি। আজমত উল্লাহ বলেন, পরাজয়ের কারণ পর্যালোচনা করা হবে। পরাজয়ের জন্য কি কি কারণ ছিলো তা জানানো হবে।

উল্লেখ্য, বৃহত্তম গাজীপুর সিটির মেয়র নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মো. আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে হারিয়ে জয় ঘরে তুলেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। টেবিলঘড়ি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। নৌকা প্রতীক নিয়ে আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। জায়েদা খাতুন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )