1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

দেশে আউটসোর্সিংয়ের কাজ করছে ৭০ হাজার ছেলেমেয়ে : পলক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৪২ জন দেখেছেন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে ৭০ হাজার ছেলেমেয়ে আউটসোর্সিংয়ের কাজ করছে। যা বিগত ১৪ বছর আগে বাংলাদেশের মাটিতে এ কর্মসংস্থানের ক্ষেত্রগুলো ছিল না। আজ বুধবার (২৪ মে) দুপুরে সিংড়া উপজেলা হলরুমে বিপিও সামিট বাংলাদেশ ২০২৩ বিভাগীয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, আমাদের কর্মক্ষম তরুণ-তরুণীর ক্ষমতা বেশি।আমরা যদি তাদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে পারি। তারা বিদেশে গিয়ে কাজ করতে পারে। এ ছাড়া দেশে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে দক্ষভাবে গড়ে তুলে বাড়িতে বসে অনলাইনে কাজ করে টাকা ইনকাম করতে পারবে। দেশের অগ্রযাত্রায় ব্যাপক ভূমিকা পালন করবে।

আউটসোর্সিংয়ের মাধ্যমে আমাদের দেশে ৭০ হাজার ছেলেমেয়ে বিভিন্ন রকম ক্ষেত্রে কাজ করছে। যা বিগত ১৪ বছর আগে বাংলাদেশের মাটিতে এ কর্মসংস্থানের ক্ষেত্রগুলো ছিল না।

পলক বলেন, সিংড়ার ৮৫ হাজার ছেলেমেয়েকে যদি দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারি। তাহলে আমাদের এখানে শেখ কামাল আইটি পার্ক, টেকনিক্যাল টেনিং সেন্টার, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ২০ হাজার ছেলেমেয়ে ট্রেনিং নেবে।বাংলাদেশে ৬৪ হাজার প্রাইমারি স্কুল, ৩৫ হাজার হাই স্কুল, ১৫০টি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় ২২০০ কলেজ, মাদরাসায় প্রায় ৫০ লাখ সব মিলে পাঁচ কোটি ছাত্র-ছাত্রী রয়েছে। বিশ্বের খুব কম দেশ রয়েছে, যে দেশের জনসংখ্যা পাঁচ কোটি। আমাদের কর্মক্ষম ছেলেমেয়ে পাঁচ কোটি রয়েছে।

প্রতিমন্ত্রী পলক আরো বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার ও মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাই পরিকল্পনা নিয়ে ২০১০ সালে আইসিটি বিষয়টিকে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক করেছেন। আমাদের ছেলেমেয়েদের অবশ্যই কম্পিউটার শিক্ষায় পড়াতে হবে।

সামনে এক লাখ ৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান ইন্টারনেটের আওতায় আনা হবে। সেখানে আইটি ট্রেনিংসহ বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হবে। স্মার্ট দেশ গড়তে হলে স্মার্ট নাগরিক গড়ে তুলতে হবে। সে জন্য আমাদের দেশপ্রেম, সততা, নিষ্ঠাবান হতে হবে। আমাদের ছেলেমেয়েদের সেই স্মার্ট নাগরিক হিসেবে তৈরি করতে হবে।

নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঞা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফাউন্ডার ও মেন্টর ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’-এর প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নাজনীন নাহার, ই-ক্যাবের সভাপতি শমী কায়সার, জেলা পুলিশ সুপার মো. সাইফুর রহমান, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )