1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

প্রস্তুত ৪৮০ ভোটকেন্দ্র, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত সতর্কতা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৪৬ জন দেখেছেন

রাত পোহালেই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। গাজীপুর সিটি নির্বাচনে ইতোমধ্যে প্রস্তুত ৪৮০টি কেন্দ্র। এদিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হয়েছে।

নির্বাচন সুষ্ঠু করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। সকাল থেকে কেন্দ্রগুলোতে পাঠানো হয় নির্বাচনের সরঞ্জাম। নির্বাচন উপলক্ষে ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন এবং নারী ভোটার পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১৮ জন। গাজীপুর সিটিতে মোট ভোট কেন্দ্র ৪৮০টি।

ভোটের আগের বুধবার দিন নিরাপত্তার জন্য সকালে ১৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সমবেত হয় গাজীপুর মহানগরের বরকত স্টেডিয়ামে। সেখানে পুলিশ ও বিজিবি সদস্যদের উদ্দেশ্যে নানান দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম, রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলা প্রশাসক আনিসুর রহমানসহ পুলিশ ও বিজিবির কর্মকর্তারা।

এ সময় মোল্লা নজরুল ইসলাম বলেন, ভোটের দিন সব প্রার্থীর এজেন্টদের নিরাপত্তার সব ব্যবস্থা রাখা হয়েছে। ভোটের দিন পুলিশকে সর্বোচ্চ কঠোর ভূমিকা পালনের নির্দেশও দেন তিনি।

নির্বাচনের দিন ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ৪৮০টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৩৫১টি আর ১২৯টিকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আটজন, সাধারণ কাউন্সিলর পদে ২৩৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )