1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

হবিগঞ্জে ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১১৩ জন দেখেছেন

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে ভোক্তা অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ফ্রিজে কাঁচা এবং রান্না করা খাবার একসাথে রাখাসহ নানা অভিযোগে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, মিরপুর বাজারে অভিযানকালে ফ্রিজে রান্না করা এবং কাঁচা খাবার একসাথে রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে সরবরাহের অভিযোগে যমুনা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার, খাবারে রং মিশ্রণের অপরাধে লোকনাথ সুইটমিটকে ৫ হাজার, বিশ্বজিৎ চা ক্যান্টিনকে ৪ হাজার, মূল্য তালিকা না থাকায় মেসার্স সততা বাণিজ্যালয়কে ৩ হাজার ও আলমগীর পোল্ট্রিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বাহুবল মডেল থানার একদল পুলিশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )