1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

করিমগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেফতার ১

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

কিশোরগঞ্জের করিমগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মো. সেলিম (৩৯) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ছিনতাই হওয়া অটোরিকশা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত পাথরটিও উদ্ধার উদ্ধার করা হয়।

মঙ্গলবার মধ্যরাতে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার পাগাড় এলাকার ফকির মার্কেট থেকে গ্রেফতার করা হয় তাকে। গ্রেফতার সেলিম কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাটধা কাঁঠালিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে করিমগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে  করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী এ তথ্য জানান। গ্রেফতার সেলিম এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বলেও জানান ওসি।

তিনি আরও জানান, রবিবার রাতে নিকলী উপজেলার মজলিশপুর এলাকা থেকে করিমগঞ্জ উপজেলার খয়রত এলাকায় যাওয়ার কথা বলে শরীফের অটোরিকশাটি ভাড়া নেন সেলিমসহ অজ্ঞাত আরও তিন/চারজন। পরে রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের করিমগঞ্জ-নিকলী সংযোগ (নলীন) সেতুর কাছে এসে শরীফকে জোরপূর্বক সেতুর নিচে নামিয়ে মাথায় পাথর চাপা দিয়ে হত্যা করে। এ ঘটনায় সোমবার রাতে নিহত শরীফের পিতা মতিউর রহমান বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন৷ এরপরেই হত্যায় জড়িতদের গ্রেফতারে অভিযান নামে পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হত্যার মূল পরিকল্পনাকারীর অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোরিকশা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত পাথরটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান ওসি।

উল্লেখ্য, সোমবার সকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের করিমগঞ্জ-নিকলী সংযোগ (নলীন) সেতুর নিচ থেকে শরীফের লাশ উদ্ধার করা হয়। তিনি করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের ইন্দাচুল্লী গ্রামের মতিউর রহমানের ছেলে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )