1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

পলাতক যুদ্ধাপরাধী শেখ আবুল হাসেম আটক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৩৮ জন দেখেছেন

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ এলাকা থেকে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় পলাতক যুদ্ধাপরাধী শেখ আবুল হাসেমকে (৯০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশস ব্যাটালিয়ন (র‌্যাব)-৪।

সোমবার (২২ মে) ভোরে সাড়াশি অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার কয়েকজন পলাতক যুদ্ধাপরাধী ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানা এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক যুদ্ধাপরাধীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধী শেখ আবুল হাসেম ও তার সহযোগী রাজাকারদের নিয়ে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ইতুলিয়া গ্রামের মুক্তিযোদ্ধাদের হত্যা ও নির্যাতনসহ তাদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, লুটপাট এবং তাদের মা-বোনসহ একাধিক নারীকে ধর্ষণ করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২০২১ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা আদালতে একটি মামলা করা হয়।

তিনি জানান, আটক আসামি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতে এরূপ মানবতাবিরোধী অপরাধীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )