1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

সাতক্ষীরায় ট্রাকচাপায় ২ কিশোর নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৩৯ জন দেখেছেন

সাতক্ষীরায় ট্রাকচাপায় দুই কিশোর নিহত হয়েছে।

রোববার (২১ মে) রাত ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আকাশ (১৬) ও একই গ্রামের নিমাই মণ্ডলের ছেলে অঙ্কুশ মণ্ডল (১৭)।

পুলিশ জানায়, আকাশ ও অঙ্কুশ একটি মোটরসাইকেলে করে সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার সুরুলিয়া গ্রামের নিজেদের বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে রাত ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা ব্রিজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আকাশ ও অঙ্কুশ ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )