1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

স্ত্রীর মামলা কারাগারে আইনজীবী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২১ মে, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

চট্টগ্রামে স্ত্রীর মামলায় শুভ ধর (৩৮) নামে এক আইনজীবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার সকালে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব’র আদালত এই আদেশ দেন। শুভ পটিয়ার ছনহরা এলাকার দেবেন্দ্র মাস্টার বাড়ির অশোক কুমার ধরের ছেলে।

চট্টগ্রাম আদালতের বেঞ্চ সহকারী এ এস এম নূরে খোদা জানান, স্ত্রীর করা যৌতুকের মামলায় আইনজীবী শুভ ধর রবিবার আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি শুভ’র সঙ্গে বাঁশখালী উপজেলার এক তরুণীর বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীকে নিয়ে শুভ তার বোনের বাসায় থাকতেন। কিছুদিন যাওয়ার পর শুভ ও তার বোন, বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করে শুভর স্ত্রীকে। কারণে-অকারণে গায়ে হাত তুলতে থাকে। এরমধ্যে তাদের পুত্রসন্তান হয়। পরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী লিগ্যাল এইড এর সহযোগিতায় আদালতে মামলা করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )