1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

হাবিপ্রবিতে “সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ” বিষয়ক সভা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২১ মে, ২০২৩
  • ১৪০ জন দেখেছেন

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের সহযোগী অধ্যাপক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের জন্য “সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ” বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৯টায় হাবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের আয়োজনে চলতি অর্থবছরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আইকিউএসি কনফারেন্স রুমে “সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ” বিষয়ক এই সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ এবং স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ তহিদার রহমান।

এদিকে রবিবার দুপুর ২টায় অডিটোরিয়াম-২ তে আইকিউএসি’র ব্যবস্থাপনায় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শাখায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মচারীগণের জন্য শুদ্ধাচার সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও রিসোর্স পার্সন ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, একটি দেশে যদি সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকে তবে যেকোন লক্ষ্য বাস্তবায়ন অনেক সহজ হয়। সরকার ঘোষিত রূপকল্প বাস্তবায়নে শুদ্ধাচার এর উপর গুরুত্ব দেয়া হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়েও শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে, এজন্য সুশাসন অত্যন্ত জরুরি। যদি সেটি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের যে কোনো লক্ষ্য অর্জন করা সহজতর হবে। প্রতিটি ক্ষেত্রে আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করবো সেটি আলোচনার বিষয়বস্তু।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )