1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

বাজার নিয়ন্ত্রণে না আসলে পিঁয়াজ আমদানিতে বাধ্য হবো : কৃষিমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২১ মে, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

ভারতে পিঁয়াজের দাম কম। দেশের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে আমদানি করা হতে পারে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ে বাজারে অস্থিরতা রয়েছে। পিঁয়াজের দাম অস্বাভাবিকভাবে ওঠানামা করছে। ৮০ টাকা কেজি কোনোভাবেই গ্রহণযোগ্য না।’

রবিবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘পিঁয়াজের বাজার যারা সিন্ডিকেট করছে, তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে। এরপরও বাজার নিয়ন্ত্রণে না আসলে শিগগিরই পিঁয়াজ আমদানি করতে বাধ্য হবে সরকার।’

ড. রাজ্জাক বলেন, ‘আরও ৪/৫ দিন বাজার পর্যবেক্ষণ করে পিঁয়াজ আমদানির সিদ্ধান্ত হতে পারে। এর মধ্যে বাজার নিয়ন্ত্রণে না আসলে আমদানি করতে বাধ্য হবো। সরকার চায় না কৃষকের ক্ষতি হোক। এ নিয়ে যারা সিন্ডিকেট করছে তাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে। সেটা সিরিয়াসলি দেখা হচ্ছে। আলু নিয়ে সমস্যা হবে না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )