1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠির জলুবর থেকে ১৪ বছরের মাদ্রাসাছাত্রী নিখোঁজ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তারাগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সৈয়দপুর শ্রমজীবী মানুষকে অতিথি করে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় শাহাদাত হোসেন সোহাগ আবুল কাশেম পল্লবের গ্রেফতারে সিলেট-বালাগঞ্জ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট-২ জারি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৩৯ জন দেখেছেন

অতি ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চট্টগ্রাম বন্দরে ‘অ্যালার্ট-২’ জারি করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মোখার কারণে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত জারির পর বন্দর কর্তৃপক্ষ শুক্রবার নিজস্ব এ অ্যালার্ট জারি করে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘মোখার কারণে বন্দরের ‘অ্যালার্ট-২’ জারি করা হয়েছে। অ্যালার্ট-২ জারির পর লাইটার জাহাজগুলোতে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাইক্লোন স্ট্যান্ডিং কমিটির বৈঠক আহবান করা হয়েছে। যাতে পরবর্তী করণীয় নির্ধারণ হবে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো বন্দরের কার্যক্রম বন্ধ করা হয়নি। যদি ‘অ্যালার্ট-৫’ জারি করা হয় তখন বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। যাতে বন্দর জেটি, চ্যানেল, হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্থ না হয়।’

জানা যায়, আবহাওয়া অধিদপ্তরের সংকেতের উপর নির্ভর করে নিজস্ব অ্যালার্ট জারি করে চট্টগ্রাম বন্দর। এ অ্যালার্ট-২ জারির কারণে লাইটার জাহাজগুলোকে সদরঘাট থেকে কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকার দিকে নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করা হচ্ছে। জেটি ও বহির্নোঙরে থাকা জাহাজগুলোকে ইঞ্জিন চালু রাখতে বলা হয়েছে। যাতে ঘূর্ণিঝড় আঘাতের সাথে সাথে তাৎক্ষণিক মুভমেন্ট করতে পারে। বন্দরের নিজস্ব জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে।

মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এটি আজ (১২ মে) দুপুর ১২ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১০০৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। এ ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ০২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ০৪ (চার) নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )