1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

কারাগারে ফিলিস্তিনির মৃত্যুর পর ইসরায়েলে রকেট নিক্ষেপ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৪৫ জন দেখেছেন

ইসরায়েলি কারাগারে অনশনরত ফিলিস্তিনি বন্দী খাদের আদনান মারা গেছেন। দীর্ঘ ৮৬ দিন অনশনের পর তার মৃত্যু হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, এই ঘটনার পর ফিলিস্তিনির সশস্ত্র গোষ্ঠী গাজা উপত্যকা থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপ করেছে। এক বিবৃতিতে ইহুদি সেনাবাহিনী বলেছে, গাজার সন্নিকটে ইসরায়েল সীমান্তের কিব্বুটজ সাদ এলাকায় সাইরেন বাজানো হয়।

এদিকে ইসলামিক জিহাদ খাদের আদনানের মৃত্যুর ঘটনায় ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে। সংগঠনটি বলেছে, এই অপরাধের জন্য ইসরায়েলকে মূল্য দিতে হবে। এক বিবৃতিতে ইসলামিক জিহাদ বলেছে, ‘বিশ্ব সম্প্রদায়ের সামনে শত্রু ইসরায়েলের অপকর্মে খাদের আদনান শহীদ হয়েছে।’

৪৪ বছর বয়সী আদনান ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের একজন সিনিয়র সদস্য ছিলেন। ৫ ফেব্রুয়ারি ইসরায়েলি বাহিনী তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। ইসরায়েলি কর্তৃপক্ষ বিনা বিচারে দীর্ঘদিন ধরে আটকে রেখেছে এমন অভিযোগে আদনান অনশন শুরু করেন।

ফিলিস্তিনি রাজনীতিকদের প্রতিক্রিয়া 

ফিলিস্তিনের সাবেক তথ্যমন্ত্রী এবং প্যালেস্টিনিয়ান ন্যাশনাল ইনিশিয়েটিভ পলিটিক্যাল পার্টির সাধারণ সম্পাদক বলেছেন, ‘আদনানের মৃত্যু খুবই ভয়াবহ ঘটনা। এই ঘটনার জন্য ইসরায়েল সরকার এবং তাদের স্বরাষ্ট্রমন্ত্রী ইতামার বেন গাভির ব্যক্তিগতভাবে দায়ী। এই ঘটনাকে তিনি হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন। তিনি বলেন,  ইসরায়েলি সরকার এবং তাদের সামরিক আদালত ভালো করেই জানতো একজন ব্যক্তি ৮৭ দিন যাবত অনশন করছে, কোনো ধরনের চিকিৎসা সেবা পাননি, তিনি যেকোনো সময় মারা যেতে পারেন। ঠিক সেটিই ঘটেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )