1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ায় বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৩৬ জন দেখেছেন

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। নিহত সবাই অটোরিকশার যাত্রী বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে নগরীর আকুয়া বাইপাস এলাকার বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্ড্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম সাতজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনাকবলিত বাসটি রেকার দিয়ে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ

 

পুলিশ জানায়, নিহত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের সঙ্গে থাকা মুঠোফোনসহ বিভিন্ন সূত্রের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় নিহতদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ফায়ার সার্ভিসের ময়মনসিংহ স্টেশন অফিসার মোহাম্মদ জুলহাস উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে ময়মনসিংহ বাইপাসগামী অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় অটোরিকশার ভেতর থেকে মরদেহগুলো বের করে আনা হয়। পরে সেগুলো হাসপাতালে পাঠানো হয়।

এদিকে দুর্ঘটনার পর বাসটি নিয়ে চালক ও তাঁর সহকারী ঘটনাস্থল থেকে চলে যান। পরে পুলিশ বাসটি আটক করে। তবে চালক ও তাঁর সহকারীকে পাওয়া যায়নি। তাঁদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

বাসচাপায় দুমড়েমুচড়ে গেছে সিএনজিচালিত অটোরিকশা। শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকার বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্ড্রপা এলাকায়

দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শী মামুন হোসেন জানান, জুমার নামাজে যাওয়ার সময় তিনি বিকট শব্দ শুনে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশাটি দেখতে পান। পরে স্থানীয় লোকজন বাসটি সরিয়ে অটোরিকশাটি বের করেন এবং ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

দুর্ঘটনাকবলিত বাসটি পরে রেকার দিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয় পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )