1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠির জলুবর থেকে ১৪ বছরের মাদ্রাসাছাত্রী নিখোঁজ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তারাগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন সৈয়দপুর শ্রমজীবী মানুষকে অতিথি করে ব্যতিক্রমী আয়োজন, প্রশংসায় শাহাদাত হোসেন সোহাগ আবুল কাশেম পল্লবের গ্রেফতারে সিলেট-বালাগঞ্জ আওয়ামী লীগের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকায় গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

হাড়িয়ারকুঠির জলুবর থেকে ১৪ বছরের মাদ্রাসাছাত্রী নিখোঁজ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ জন দেখেছেন

শাকিল খান, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের জলুবর এলাকা থেকে ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে মেয়েটিকে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

পরিবারের অভিযোগ, মুকুলের বাজার এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসার ওই শিক্ষক মেয়েটির বাড়িতে লজিং থেকে শিক্ষকতা করতেন। তাঁর বাড়ি উপজেলার ইকরচালী ইউনিয়নের আসামীগঞ্জ দোলাপাড়া এলাকায়।

পরিবারের দাবি, সম্প্রতি ওই শিক্ষকের সঙ্গে মেয়েটির যোগাযোগের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে তারাগঞ্জ থানায় অভিযোগ করা হয়।

অভিযোগ পাওয়ার পর তারাগঞ্জ থানা-পুলিশ অভিযুক্ত শিক্ষকের বাড়িতে গিয়ে তদন্ত করেছে। তবে মেয়েটি বর্তমানে কোথায় রয়েছে এবং তাকে ওই শিক্ষক নিয়ে গেছেন কি না, সে বিষয়ে পুলিশ বা পরিবারের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় পরিবারের সদস্যরা মেয়েটিকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )