1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ

সাংবাদিক হওয়ার নীতিমালা চান ডিসিরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১১৬ জন দেখেছেন

সাংবাদিকতা পেশার জন্য একটি নির্দিষ্ট নীতিমালা ও আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) প্রণয়নের বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়–সংক্রান্ত উপদেষ্টা জাহেদ উর রহমান।

বুধবার (৬ এপ্রিল) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি জানান, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে জেলা প্রশাসকদের পক্ষ থেকে সাংবাদিকতার জন্য একটি মানদণ্ড বা নীতিমালা থাকা প্রয়োজন বলে মত এসেছে। বিশেষ করে অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারের কারণে অনেক নতুন মাধ্যম তৈরি হয়েছে, যেখানে নির্দিষ্ট নিয়ম-কানুনের ঘাটতি রয়েছে বলে তারা মনে করছেন।

উপদেষ্টা বলেন, “অনলাইনভিত্তিক গণমাধ্যম দ্রুত বাড়ছে। এতে অনেক সময় দায়িত্বশীলতা ও পেশাগত মানদণ্ড নিয়ে প্রশ্ন ওঠে। সেই জায়গা থেকেই সাংবাদিকতার জন্য একটি নীতিমালা ও আচরণবিধি থাকা দরকার বলে আলোচনা হয়েছে।”

তিনি আরও জানান, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুবিধার্থে একটি কাঠামোগত নীতিমালা ও রেগুলেশন তৈরির বিষয়টি মন্ত্রণালয় বিবেচনা করছে। এটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

তবে মাঠ প্রশাসনের পক্ষ থেকে রাজনৈতিক চাপ সংক্রান্ত কোনো বিষয় আলোচনায় আসেনি বলেও জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )