1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশের নাম গণভোটের প্রচারণায় ১০০ কোটি টাকা তহবিল দিতে ব্যাংকগুলোকে চাপ ইউনূস সরকারের আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ: সংগ্রাম ও ত্যাগের স্মরণ ঢাকা বার নির্বাচন ৬৬ শতাংশ আইনজীবীই দেননি ভোট ৭ মার্চের ভাষণ সংবিধান থেকে বাদ দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতে আইনজীবীকে মারধর বিএনপন্থি আইনজীবীর, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মাশরাফি-দুর্জয় ভাইকে নিয়েও প্রশ্ন করুন—সাকিবের ফেরা নিয়ে তামিম সরকারি দলের আচরণে মনে হচ্ছে ওরাই আ.লীগ আর আমরা বিএনপি-জামায়াত : তাহের

মেটায় যুক্ত হচ্ছে এআই সার্চ ইঞ্জিন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৬০ জন দেখেছেন

 

মেটা এবার যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নিজস্ব সার্চ ইঞ্জিন। মূলত গুগল ও মাইক্রোসফটের সার্চ ইঞ্জিনের ওপর নির্ভরশীলতা কমাতে এ উদ্যোগ নিয়েছে মেটা। তবে কারা এটি ব্যবহার করতে পারবেন?

হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুকে মেটা এআই চ্যাটবট ব্যবহারকারীরা এই সার্চ ইঞ্জিন ব্যবহার করে সর্বশেষ বিভিন্ন তথ্য সহজেই জানতে পারবেন। নতুন এআই সার্চ ইঞ্জিন চালু হলে গুগল ও বিং সার্চ ইঞ্জিনের সহায়তা ছাড়াই নিজেরাই জানাতে পারবে প্রতিষ্ঠানটি।

যেখানে মেটার সর্বশেষ সংবাদ, শেয়ারবাজার ও খেলাধুলার তথ্য গুগল ও বিং সার্চ ইঞ্জিনের সহায়তায় মেটা এআই চ্যাটবট ব্যবহারকারীদের জানিয়ে থাকে।

বর্তমানে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই, গুগল ও মাইক্রোসফট এআই খাতে আধিপত্য বিস্তারের জন্য কাজ করছে। এরই মধ্যে গুগল সার্চ ইঞ্জিনে নিজেদের এআই মডেল জেমিনি যুক্ত করতে কাজ করছে গুগল।

এদিকে ওপেনএআই বিং সার্চ ইঞ্জিনে এআই প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা দিচ্ছে। যার ফলে বিং সার্চ ইঞ্জিনের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারছেন।

মেটা তোদের এআই সার্চ ইঞ্জিনের ব্যবহারকারীদের সঠিক তথ্য ও সংবাদ জানাতে বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে চুক্তি করেছে। এ চুক্তির ফলে ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর জানাতে রয়টার্সের বিভিন্ন সংবাদ ও কনট্যান্ট দেখাবে মেটার চ্যাটবট।

মেটার নতুন এআই সার্চ ইঞ্জিন তৈরির সংবাদে ইতোমধ্যেই প্রযুক্তি বিশ্বে বেশ আলোচনা তৈরি করেছে। তবে নিজেদের সার্চ ইঞ্জিন তৈরিতে ব্যবহৃত এআই মডেল ও ডেটা সংগ্রহের পদ্ধতির বিষয়ে কোনো তথ্য জানায়নি মেটা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )