1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
হাজী দা‌নেশ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ‌শিক্ষার্থীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার দুই কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবে স্মার্ট কার্ড, ব্যয় ৬ হাজার কোটি টাকা বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ

৪০০ কোটি বছর আগে গ্যানিমেডে গ্রহাণুর ধাক্কায় সৃষ্টি হলো দানবীয় গর্ত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৪ জন দেখেছেন

সৌরজগতের সবচেয়ে বড় চাঁদ হিসেবে পরিচিত উপগ্রহ গ্যানিমেড। প্রায় ৪০০ কোটি বছর আগে এটা একটি বিশাল গ্রহাণুর আঘাতে বড় ধরনের পরিবর্তনের শিকার হয়।

সাম্প্রতিক গবেষণায় জানা গেছে, ওই আঘাতের ফলে চাঁদটির পৃষ্ঠে ১,৪০০ থেকে ১,৬০০ কিলোমিটারব্যাপী গর্ত তৈরি হয়েছিল। ওই ঘটনায় এর ঘূর্ণন অক্ষও স্থানান্তরিত হয়ে যায়। জাপানের কোবে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী হিরাতা নাওয়ুকি এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন।

বিজ্ঞানীরা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে দেখিয়েছেন, গ্রহাণুটির আঘাত শুধু গ্যানিমেডের পৃষ্ঠতলেই নয়। বরং, তার আবর্তনের গতিপথেও গভীর প্রভাব ফেলেছিল। গবেষকরা গ্যানিমেডের পৃষ্ঠে থাকা প্রাচীন দাগগুলোকে এই প্রভাবের প্রমাণ হিসেবে চিহ্নিত করেছেন। দাগগুলো ওই সময়কার আঘাতের কারণে সৃষ্টি হয়েছিল বলে ধারণা করা হয়।

গ্যানিমেডের এই ঘটনার সাথে তুলনা করে বিজ্ঞানীরা মনে করেন, প্রায় ৬ কোটি ৬০ লাখ বছর আগে পৃথিবীতেও একটি বড় আকারের গ্রহাণু আঘাত হেনেছিল, যা ডাইনোসরসহ অসংখ্য প্রজাতির বিলুপ্তির কারণ হয়ে দাঁড়ায়। গ্যানিমেডে আঘাত করা গ্রহাণুটির আকার ছিল পৃথিবীতে আঘাত হানা গ্রহাণুর তুলনায় ২০ গুণ বড়। যা এই চাঁদের পৃষ্ঠতল এবং গতিপথে নাটকীয় পরিবর্তন এনেছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )