1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

ঘরে স্বামী-স্ত্রীর মরদেহ, পাশে ছিল শাবল ও চিরকুট

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১০৪ জন দেখেছেন

নওগাঁর মান্দা উপজেলায় একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে শাবল ও চিরকুট। পুলিশের ধারণা, পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে।

রোববার (৬ অক্টোবর) সকালে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শনিবার (৫ অক্টোবর) রাতে মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামের আতাউর রহমান (৭২) ও তার স্ত্রী মারুনি বিবি (৬৫)।

মান্দা থানার ওসি মনসুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের প্রতিবেশী শফিকুল ইসলাম বলেন, পারিবারিক বিষয় নিয়ে নিহতদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। শনিবার গভীর রাতে আতাউর রহমানের মেয়ে কাজলি বিবি আমাকে ফোনে জানায় তার বাবা আত্মহত্যা করতে পারেন। বিষয়টি জরুরিভাবে দেখার জন্য আমাকে অনুরোধ করেন।

তিনি আরও বলেন, কাজলি বিবির এমন সংবাদে আশপাশের লোকজনকে নিয়ে আতাউরের বাড়িতে গিয়ে ডাকাডাকির পরও তাদের সাড়া-শব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ঘরের ভেতর দুজনের মরদেহ পাওয়া যায়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

ওসি মনসুর রহমান বলেন, মরদেহ উদ্ধারের সময় মারুনি বিবির মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ সময় মরদেহের পাশ থেকে একটি শাবল ও চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে মৃত্যুর পরে তাদের দাফন কীভাবে হবে এবং কোথায় টাকা রাখা আছে এ বিষয় উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আতাউর রহমান আত্মহত্যা করে থাকতে পারে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )