1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

চুল রং করার ‘দুলহান’ পানে গৃহবধূর মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ জন দেখেছেন

গাইবান্ধার সাদুল্লাপুরে চুল কালো করার দুলহান (কেমিক্যাল জাতীয় তরল পদার্থ) পান করে মোসলেমা বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার জামালপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন জামালপুর ইউপি সদস্য চেয়ারম্যান জাহিদ হাসান শুভ।

মোসলেমা বেগম জামালপুর ইউনিয়ন গোপালপুর গ্রামের ভ্যানচালক হামিদ মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন ধরে স্বামী হামিদ মিয়ার সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী মোসলেমা বেগমের পারিবারিক কলহ চলছিল। এরই জেরে অভিমান করে রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘরে থাকা দুলহান পান করেন। পরে রাতের দিকে অসুস্থ হলে মোসলেমাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সোমবার দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জামালপুর ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান শুভ জানান, শুনেছি চুল রং করার দুলহান পান করে মোসলেমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। এজন্য এরকম ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )