1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থকষ্ট থেকে হলিউডের তারকা, নাওমি ওয়াটস এখন ৪৩০ কোটি টাকার মালিক ঢাবির হলে আবার ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ নাম সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তার এশিয়ান গেমসে বৃষ্টির দাপট, ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ রংপুর জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামিক ক্রেডিট কার্ডে মদ-জুয়া ও নাইটক্লাবের বিল পরিশোধ করা যাবে না দুর্গাপূজায় বাড়ল এক দিনের ছুটি, টানা পাঁচ দিন বন্ধ থাকবে সরকারি অফিস বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস দেয়ায় এনসিপি নেতা আটক, আ.লীগের মিছিলের মামলায় গ্রেফতার দেখালো পুলিশ

দিনাজপুরে ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮১ জন দেখেছেন

দিনাজপুরে একটি গ্যারেজ থেকে ডাকাতির ঘটনায় সক্রিয় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ১৮টি ব্যাটারি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পাগলু গাড়ি, টাকা, মোবাইলফোন জব্দ করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে দিনাজপুর সদরের শশরা ইউপির চুনিয়াপাড়ায় এ ডাকাতির ঘটনাটি ঘটে। তবে ঘটনার পরে শনিবার ভোরে ডাকাতদের আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো দিনাজপুরের খানসামা উপজেলার কাচিনিয়া আমনগর এলাকার শমবারু দাস (২৬), একই উপজেলার দীপু চন্দ্র দাস (৩০), বোচাগঞ্জ উপজেলার শ্রীমন্তপুর দাস পাড়া এলাকার সুজন দাস(২৭),কাহারোল উপজেলার রামপুর এলাকার গাড়ির চালক মো. আলমগীর হোসেন (৩৬) এবং একই উপজেলার ডোহন্দা এলাকার মো. দুলাল হোসেন (৩৬)।
শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার নাজমুল হাসান। এ সময় পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, দিনাজপুর সদরের শশরা ইউনিয়নের ১২ থেকে ১৩ জনের একটি ডাকাত দল মেসার্স আবির মটরস গাড়ির গ্যারেজে প্রবেশ করে নাইট গার্ডসহ ছয়জনকে হাত পা বেঁধে গ্যারেজে থাকা বিভিন্ন গাড়ি থেকে ২০টি ব্যাটারি, নগদ টাকা, পানির মটর ও ছয়টি মোবাইল সেট নিয়ে যায়। এ ঘটনায় দিনাজপুর কোতোয়ালি থানায় একটি ডাকাতি মামলা করা হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির পর ডাকাত দলের ৫ সদস্যসহ ডাকাতি কাজে ব্যবহৃত গাড়ি ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করে।
পুলিশ সুপার আরও বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন জেলা উপজেলায় গ্রেফতারি পরোয়ানাসহ একাধিক মামলা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )