1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল গণঅভ্যুত্থানের পর ছাড়া পাওয়া শীর্ষ সন্ত্রাসীরাই রক্ত ঝরাচ্ছে আন্ডারওয়ার্ল্ডে নিষিদ্ধ শূকরের মাংসও আমদানি করতে চেয়েছিলেন ড. ইউনূস মাটি বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০ শিশুকে ধর্ষণের চেষ্টা, মাকে বলে দেবে বলায় গলা টিপে হত্যা নিউইয়র্কে মেয়েশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেপ্তার ‘মিটিংয়ে ডেকে পরিচালক আমাকে বিকিনি পরে দেখাতে বলেন’ গুলশানে মদ খেয়ে মাতলামি, গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জে টহল পুলিশের ওপর সশস্ত্র হামলা, শর্টগান ছিনতাই সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের

রিমান্ড শেষে কারাগারে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫ জন দেখেছেন

বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলনে গুলি করে রফিকুল ইসলাম নামে একজনকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ শনিবার রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মৃগাংক শেখর তালুকদার তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ১৭ সেপ্টেম্বর ইমরান হাসান নামে এক শিক্ষার্থী গুলিতে নিহতের মামলায় নূরুল ইসলামের ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

সেই দিন বিকালে এ মামলায় তার উচ্চ আদালতে জামিন শুনানি শেষে আদেশের জন্য রয়েছে জানিয়ে রিমান্ড বাতিলের আবেদন করেন তার আইনজীবী। বিকালে শুনানি শেষে আদালত তার রিমান্ড স্থগিত করে।

এরপর রফিকুল ইসলাম হত্যা মামলায় নূরুল ইসলাম সুজনকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা মৃগাংক শেখর তালুকদার। আদালত তাকে গ্রেফতার দেখার আবেদন মঞ্জুর করে। পরে গত ২২ সেপ্টেম্বর এ মামলায় আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )