1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ডিবিতে মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ জন দেখেছেন

অবৈধভাবে ভারতে পালানোর সময় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সীমান্ত থেকে আটক করা হয় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তকে। আটকের পর তাদের ঢাকায় আনা হয়ে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে তাদের আনা হয়। ডিএমপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আটকরা হলেন, একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। আটক অন্য দুজন হলেন একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান এবং প্রাইভেটকারের চালক।

সংশ্লিষ্ট সূত্ররা বলছেন, রাজধানীর বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলার এজাহারে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তের নাম রয়েছে। যে কোনো একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।

এদিকে সোমবার (১৬ সেপ্টেম্বর) অবৈধভাবে ভারতে প্রবেশের সময় মোজাম্মেল বাবু, শ্যামল দত্তসহ চারজনকে আটক করেন এলাকাবাসী। পরে তাদের পুলিশের দেন।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগেও গত ৬ আগস্ট বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সপরিবারে ভারতে ঢোকার চেষ্টা করেন শ্যামল দত্ত। সে সময় ইমিগ্রেশন পুলিশ তাকে ফেরত পাঠায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )