1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সীমান্ত হত্যা বন্ধে সব দলকে এক সুরে কথা বলতে হবে : আখতার হোসেন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৬ জন দেখেছেন
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মো. আখতার হোসেন বলেছেন, সীমান্ত হত্যা বন্ধে সব রাজনৈতিক দলকে এক সুরে কথা বলতে হবে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর তিলোত্তমা হোটেলে এক মতিবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, বাংলাদেশ প্রশ্নে ও দেশের স্বার্থে সব রাজনৈতিক দল গত ৫৩ বছরে ঐক্যবদ্ধ হতে পারেনি। প্রত্যেকটি রাজনৈতিক দল যেন এক জায়গায় এসে কথা বলতে পারে, আমরা সেটাই বাস্তবায়ন করতে চাই।রাজনৈতিক দল কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে, সেটা তাদের আলাদা নীতি।
 তিনি বলেন, বাংলাদেশের সীমান্তে মানুষ মরছে। সীমান্তে যদি মানুষ মারা যায়, কাউকে যদি গুলি করে হত্যা করা হয় সেক্ষেত্রে সব রাজনৈতিক দলকে এক সুরে কথা বলতে হবে।
আখতার হোসেন আরও বলেন বলেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বের অন্য কোনো দেশের চুক্তি হবে সেখানে বাংলাদেশের যে স্বার্থ সেই স্বার্থের ব্যাপারে সবগুলো পক্ষ এক সুরে কথা বলবে। পৃথিবীর অনেক উন্নত দেশ তাদের নীতিগুলো এভাবে করেছে। আমাদের দুর্ভাগ্য আমরা এটা করতে পারিনি। তবে, ২০২৪ এসে সেটার সুযোগ হয়েছে।
 জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব বলেন, দেশের সঙ্গে বহিঃবিশ্বের সম্পর্ক কী হবে এটা যদি আমরা ঠিকঠাক করতে না পারি তাহলে বহিঃবিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। বাংলাদেশ প্রশ্নে আমাদের রাজনৈতিক দলগুলো এক হতে হবে।
মতবিনিময় সভায় রংপুর বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )