1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সিলেটে ঈদে মিলাদুন্নবীর র‍্যালি, জনতার ঢল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৫ জন দেখেছেন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া প্রতি বছরের ন্যায় এবারও  সিলেটে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে। ‘মুবারক র‍্যালি’ নামে এই র‍্যালিতে হাজার হাজার ছাত্র-জনতা অংশ নেয়।

রবিবার দুপুরে মহানগরীর সোবহানীঘাট এলাকার শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা থেকে র‍্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। এসময় প্রিয়নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন ও প্ল্যাকার্ড র‍্যালিতে শোভাবর্ধন করে। ছাত্রজনতার সুরে সুরে ধ্বনিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। র‍্যালিতে বালাগাল উলা-বি কামালিহি… শামছুদ্দুহা আসসালাম… এরকম নাতে রাসুল পরিবেশন করা হয়।

র‍্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এস এম মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব হোসাইন আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মুফতি গিয়াস উদ্দীন চৌধুরী ফুলতলী, মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ মহাসচিব মুফতী একেএম মনোওর আলী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, আল-ইসলাহ সাংঠনিক সম্পাদক মাহমুদ হাসান চৌধুরী,  ড. মঈনুল ইসলাম পারভেজ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, আল-ইসলার প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নজমুল হুদা মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান, মুফতী বেলাল আহমদ, মাসিক পরওয়ানা সম্পাদক রেদওয়ান আহমদ চৌধুরী, সাবেক কেন্দ্রীয় সভাপতি ফখরুল ইসলাম, মনজুরুল করিম মহসিন, মুহাম্মদ উসমান গণি, সোলায়ান আহমদ চৌধুরী, জাহেদুর রহমান, আতিকুর রহমান সাকের প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )