1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তে উত্তাল চুয়েট, সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

প্রতিটি হত্যার বিচার চাই, কাউকে ক্ষমা করিনি : মাসুদ সাঈদী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ জন দেখেছেন

দেশে গত ১৭ বছর অত্যাচার, জুলুমের রোলার চালিয়েছিল আওয়ামী লীগ। আমরা এ প্রতিটি জুলুম ও হত্যার বিচার চাই। আমরা কাউকে ক্ষমা করিনি বলে জানিয়েছেন দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী।

তিনি আরও বলেন, তবে যারা পরিবেশ-পরিস্থতির কারণে ব্যক্তিগত সম্পদ রক্ষা, ব্যবসা-বাণিজ্য ও চাকরি বাঁচানোর কারণে আওয়ামী লীগের সঙ্গে তালে তাল মিলিয়ে চলেছেন তাদের সাধারণ ক্ষমা।

শুক্রবার নাজিরপুর উপজেলার শাঁখারীকাঠি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে এ মন্তব্য করেন মাসুদ সাঈদী।

ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আনিসুর রাহমান মল্লিকের সভাপতিত্বে উপজেলা অর্থ সম্পাদক আবু দাউদ সমাবেশের সঞ্চালনা করেন।

তিনি বলেন, ‘পিরোজপুর-১ আসনে আমার বাবা দুইবারের এমপি ছিলেন, তার পরে এ আসনে আরো দু’জন এমপি ছিলেন তারা কী করেছেন তা আমি বলতে চাই না। আমি আল্লামা সাঈদীর সন্তান, তার পবিত্র রক্ত আমার শরীরে।

আমি আজ আপনাদের কাছে ওয়াদা দিয়ে যাচ্ছি, যদি আল্লাহ তায়ালা আমাকে দিয়ে আপনাদের খেদমত করার সুযোগ দেন, আমাকে আপনাদের খাদেম বানান, তাহলে আমি ওয়াদা দিয়ে যচ্ছি আমার বাবার স্বপ্ন বাস্তবায়নে আমরা নাজিরপুর, পিরোজপুর ও জিয়ানগরকে ঢেলে সাজাব ইনশাআল্লাহ।’

৫ মে শাপলা চত্বরে ভারতের প্রেসক্রিপশনে হাসিনা রাতের আঁধারে হাজার হাজার আলেমকে গুলি করে হত্যা করেছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে আমির অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জাল হোসেন ফরিদী, নায়েবে আমির আব্দুর রব, সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জেলা জামায়াতের সদস্য ড. আব্দুল্লাহীল আল-মাহামুদ, উপজেলা আমির আব্দুর রাজ্জাক, সেক্রেটারি কাজী মো. মোসলেউদ্দীন, বাংলাদেশ ইসলামিক ল’ইয়ার্স ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা, সাবেক ছাত্রনেতা মো. মোস্তাফিজুর রহমান, ছাত্রশিবির সভাপতি আবু হানিফ শেখ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )