1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা সিজিএসের সম্মেলন, শেখ হাসিনাকে অবতরণের অনুমতি না দিলে ‘অন্যরকম পরিস্থিতি’ হতো: ভারতীয় হাইকমিশনার কিশোরগঞ্জের এক গ্রামে পাঁচ শিশু ‘বিক্রি’র অভিযোগ ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন

চাঁদাবাজী ও মামলা দিয়ে হয়রানী করা যাবে না; রংপুরে যুবদল সাধারণ সম্পাদক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৭ জন দেখেছেন

যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, সাধারণ মানুষের উপর নির্যাতন করা যাবে না। নিরীহ মানুষের জমি দখল, চাঁদাবাজী, মামলা দিয়ে হয়রানী করা যাবে না। যদি কোন নেতাকর্মি দলের এ নির্দেশ আমান্য করে সংগঠনের বিরুদ্ধে কাজ করে তাহলে আমরা তাদেরকে কোন ছাড় দিব না।

সোমবার বিকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে রংপুর জেলা ও মহানগর যুবদলের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবদল সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের দেশনায়ক তারেক রহমানের নির্দেশ রয়েছে, কোন অন্যায় করার মধ্যদিয়ে সারাদেশে বিএনপির জনপ্রিয়তা নষ্ট করা যাবে না। দেশটাকে গড়তে হবে, নতুন করে আগামী প্রজন্মের জন্য সাজাতে হবে। অনেক ষড়যন্ত্র চলছে, অতিতের মতো সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এজন্য আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত সকল নেতাকর্মিদের মাঠে থাকতে হবে।

এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির দুঃসময় যে সকল নেতাকর্মিরা মাঠে থেকে মিছিল-মিটিং করেছে, এমন কোন ত্যাগী কর্মীদের বঞ্চিত করা হবে না। সকল রাজপথে থাকা ত্যাগী নেতাকর্মিদের মুল্যায়ন করা হবে।

মতবিনিময় সভায় রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর সভাপতিত্বে ও রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জেমসের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়নসহ রংপুর বিভাগের সকল জেলা যুবদলের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )