1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মোরেলগঞ্জের দুই ইউনিয়ন পরিষদের দায়িত্বে এসিল্যান্ড

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৮ জন দেখেছেন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে দুটি ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য সহকারি কমিশনারকে(ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে। আজ সোমবার বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন দাপ্তরিক এক আদেশে এ পরিবর্তনের কথা জানিয়েছেন। ইউনিয়ন দুটি হচ্ছে, ১নং তেলিগাতী ও ২ নং পঞ্চকরণ ইউনিয়ন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে ওই ইউনিয়ন দুটির চেয়ারম্যানগন যথাক্রমে মোরশেদা আক্তার ও আব্দুর রাজ্জাক মজুমদার পরিষদে অনুপস্থিত রয়েছেন।

এ অবস্থায় পরিষদের কার্যক্রমে উদ্ভুত অসুবিধা দূরীকরণের জন্য এসিল্যান্ডকে প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো বলে জেলা প্রশাসকের টিঠিতে উল্লেখ করা হয়েছে।

তেলিগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদা আকতার এ প্রসংগে বলেন, ৫ আগস্ট থেকে অনেক চেয়ারম্যান নিরাপত্তাহীনতার কারণে পরিষদে যেতে পারছে না। প্রশাসনিকভাবে কোন সহযোগীতাও পাওয়া যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )