1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ায় বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর ৮৭ টাকার মাল্টা বাজারে ৫২০ টাকা, বাড়তি দামের পেছনে শুল্ক ও সরবরাহ সংকট

চট্টগ্রামে বিএনপি কার্যালয়ে হামলা: নওফেলসহ ৫১২ জন আসামি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ জন দেখেছেন

চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুরের ঘটনায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনসহ ১৬২ নামের নাম উল্লেখ করে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। এছাড়াও মামলায় ৩৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজাহার উদ্দিন রকি বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেছেন। চট্টগ্রামের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এস আই রনি তালুকদার মামলাটি তদন্ত করবেন। এছাড়াও মামলায স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরসহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে আসামিরা চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালরে দরজা জানালা, আসবাবপত্র ব্যাপক ভাঙচুর চালায়।

কার্যালয় থেকে ৫ লাখ টাকার বিভিন্ন গুরুত্বপর্ণ মালামাল নিয়ে যায়। এছাড়া আসামিরা বিএনপি কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )