1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ জনের মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১২১ জন দেখেছেন

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ২০ থেকে ২৫ জন। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রবিবার বিকাল সোয়া ৫টার দিকে ইস্কন মন্দির থেকে রথযাত্রা বের হওয়ার পর শহরের সেউজগাড়ি আমতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল গ্রামের মৃত সুদেব এর মেয়ে শ্রীমতি রঞ্জিতা (৬০), আদমদিঘী উপজেলার কুন্ডু গ্রামের মৃত ভবানী মহন্তের ছেলে শ্রী নরেশ মহন্ত (৬০), সদর উপজেলার তিনমাথা রেলগেটের লঙ্কেশ্বরের স্ত্রী আতসী রানী (৪০), শিবগঞ্জ উপজেলার কুলুপাড়া গ্রামের মৃত নরেন্দ্র কুমারের ছেলে অলক কুমার (৪২)। এছাড়া আরও এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, রবিবার বিকাল সোয়া ৫টার দিকে রথযাত্রা শুরুর পর সাতমাথার দিকে রওনা হয়। পথিমধ্যে সেউজগাড়ী আমতলা মোড়ে রথটি পৌঁছালে সেখানে বৈদ্যুতিক মেইন লাইনের সঙ্গে রথের স্টিলের গম্বুজের স্পর্শ লাগে। এতে রথের চূড়ায় আগুন লেগে যায় এবং প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। এছাড়া রথের উপরে এবং পাশে ভক্তরা লাফ দিয়ে বাঁচার চেষ্টা করে। পরে সেখানে কমপক্ষে ২০ থেকে ২৫ জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সরকারি দুইটি হাসপাতালে পাঠানো হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চারজন এবং মোহাম্মদ আলী হাসপাতালে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, রথযাত্রার সময় রথের চূড়াটি বিদ্যুতের তারে স্পর্শ করলে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী ও সদর উপজেলা চেয়ারম্যান শুভাশীষ পোদ্দার লিটন।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভাশীষ পোদ্দার লিটন জানান, এমন মর্মান্তিক ঘটনায় আমি শোকাহত। সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে আমাদের যতটুকু সম্ভব মৃত ব্যক্তির পরিবারদের সার্বিক সহযোগিতা করবো। আর যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের সুস্থ করতে সকল প্রকার সহযোগিতা করবে উপজেলা প্রশাসন। আগামীতে এরকম দুর্ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সকলকে সতর্ক হতে হবে।

বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, বিকালে রথযাত্রার উদ্বোধন শেষে সেখান থেকে চলে আসি। এরপর জানতে পারি রথটি সেউজগাড়ী আমতলা মোড়ে পৌঁছালে বৈদ্যুতিক মেইন লাইনের সঙ্গে রথের গম্বুজের স্পর্শ লাগে। এতে অনকেই গুরুত্বর আহত হন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এসে জানতে পারি এখানে চারজন ও মোহাম্মদ আলী হাসপাতালে একজন মারা গেছে। তবে আহতদের সংখ্যা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা হাসপাতাল থেকে রিপোর্ট পেলে আহতদের সংখ্যা জানতে পারবো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )