1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা সিজিএসের সম্মেলন, শেখ হাসিনাকে অবতরণের অনুমতি না দিলে ‘অন্যরকম পরিস্থিতি’ হতো: ভারতীয় হাইকমিশনার কিশোরগঞ্জের এক গ্রামে পাঁচ শিশু ‘বিক্রি’র অভিযোগ ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল

গাইবান্ধায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে ফটোগ্রাফারের মৃত্যু, আহত ২০

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১০৩ জন দেখেছেন

গাইবান্ধায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নাফিস শাহরিয়ার আকাশ (২৭) নামে এক ফটোগ্রাফারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ গাইবান্ধা শহরের ব্রিজ রোড কালীবাড়ি এলাকার শামসুল হকের ছেলে। তিনি একজন ফটোগ্রাফার ছিলেন।

স্থানীয়রা জানান, সুন্দরগঞ্জ থেকে সোনার বাংলা পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথে বাসটি গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের হেলিপ্যাড সংলগ্ন এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

এ ঘটনায় নাফিস শাহরিয়ার আকাশ নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর অসুস্থ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় রাহি নামে অপর এক মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন। আহতদের গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই)  সামিউল ইসলাম। তিনি বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। বৃষ্টির মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে গতি নিয়ন্ত্রণের পাশাপাশি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )