1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ায় বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর ৮৭ টাকার মাল্টা বাজারে ৫২০ টাকা, বাড়তি দামের পেছনে শুল্ক ও সরবরাহ সংকট

বগুড়ায় একের পর এক ট্রেন দুর্ঘটনা, আতঙ্কে যাত্রীরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৮৩ জন দেখেছেন

বগুড়ায় একের পর এক ট্রেন দুর্ঘটনায় আতঙ্কে রয়েছেন যাত্রীরা। পরপর চার বার বগুড়ার বিভিন্ন স্থানে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। ট্রেন চলাচলে হঠাৎ এমন দুর্ঘটনা বেড়ে যাওয়ায় যাত্রীরা বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন।

আজ মঙ্গলবার গাইবান্ধার বোনারপাড়া থেকে ছেড়ে আসা বগুড়ার সান্তাহারগামী ফোর নাইনটি কলেজ ট্রেনের দুটি বগি আবারও লাইনচ্যুত হয়েছে। সকাল ৮টা ১০ মিনিটের দিকে বগুড়ার সুখানপুকুর রেলস্টেশনের ২ নম্বর লাইনে ওঠার পর ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। তবে বিকল্প লাইন দিয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সচল রয়েছে।

সুখানপুকুর রেলস্টেশন মাস্টার আবদুল জানান, নির্ধারিত সময়ে বোনারপাড়া থেকে সান্তাহারের উদ্দেশে ছেড়ে আসে ফোর নাইনটি কলেজ ট্রেন। নির্ধারিত যাত্রাবিরতির জন্য সকাল ৮টা ১০ মিনিটে ট্রেনটি বগুড়ার সুখানপুকুর রেলস্টেশনের ২ নম্বর লাইনে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে টেনের দুটি বগি লাইনচ্যুত হয়। বোনারপাড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ চলছে। তবে ১ নম্বর লাইন হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সচল রয়েছে।

এর আগে গত রবিববার রাত ৮টা ৪০ মিনিটে বগুড়ার গাবতলী রেলস্টেশনে যাত্রাবিরতির আগে ফোর নাইনটি কলেজ ট্রেন ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকে। এ নিয়ে গত এক মাসে ঢাকা-সান্তাহার-লালমনিরহাট রুটে চার দফা ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

জানা যায়, বগুড়ার বিভিন্ন স্থানে ছোট বড় ট্রেন দুর্ঘটনা ঘটছে। কখনো ট্রেনে কাটা পড়ে মৃত্যু আবার কখনো ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে। দেশের যোগাযোগব্যবস্থার সবচেয়ে নিরাপদ বাহন হিসাবে পরিচিত ট্রেন চলাচলে হঠাৎ দুর্ঘটনা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি আতঙ্কের মধ্যে রয়েছেন বলে যাত্রীরা অভিযোগ করেছেন।

সাধারণ যাত্রীরা বলছেন, রেলওয়ের দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিয়ত উদাসীনতা ও গাফিলতির কারণে সাম্প্রতিক সময়ে ট্রেন দুর্ঘটনা ঘটছে। ট্রেনযাত্রা নিরাপদ করতে এবং দুর্ঘটনার হার কমাতে হলে রেললাইনের ওপর দিয়ে চলাচলকারী মানুষগুলোর মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ট্রেনের চালকসহ সংশ্লিষ্টদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।

বগুড়া রেলস্টেশনের মাস্টার সাজেদুর রহমান সাজু জানান, সান্তাহার থেকে লালমনিটরহাট ট্রেন লাইন অনেক পুরাতন। পাটাতন ও নাট-বল্টু ক্ষয়ে যাওয়ায় এমন অনাকাঙিক্ষত দুর্ঘটনা ঘটছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )