1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ায় বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর ৮৭ টাকার মাল্টা বাজারে ৫২০ টাকা, বাড়তি দামের পেছনে শুল্ক ও সরবরাহ সংকট

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নেত্রকোনায় স্কুলছাত্রীকে মারধোর, মামলা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১০৮ জন দেখেছেন

নেত্রকোনার কলমাকান্দায় উত্যক্তের প্রতিবাদ করায় সপ্তম শ্রেণিতে পডুয়া এক স্কুলছাত্রী ও তার চাচাতো ভাইকে মারধরের অভিযোগে রনি মিয়া (২১) নামের এক বখাটের বিরুদ্ধে মামলা হয়েছে। নেত্রকোনার কলমাকান্দা থানায় সোমবার বিকেলে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে বখাটে রনি মিয়া ও তার বোন রিন্টু আক্তারকে আসামি করে মামলাটি দায়ের করেছেন।

এর আগে শুক্রবার সন্ধ্যায় লেংগুরা ইউনিয়নের একটি গ্রামে এই মারধরের ঘটনা ঘটে। মামলা দায়েরের পরপরই পুলিশ রনি মিয়াকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রনি মিয়া গত কয়েক মাস আগে একই গ্রামের এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু মেয়েটি এতে রাজি হয়নি। সম্প্রতি মেয়েটি বিদ্যালয়ে যাওয়া আসার সময় রনি তাকে বিভিন্নভাবে উত্যক্ত করেন। বিষয়টি মেয়েটি তার পরিবারকে জানালে পরিবারের লোকজন রনির পরিবারকে জানায়, একই সঙ্গে রনিকে সতর্ক করা হয়।

গত শুক্রবার বিকেলে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয় রনি। মেয়েটি এর প্রতিবাদ করলে ওইদিন সন্ধ্যায় রনি ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল চালিয়ে মেয়েটির বাড়ির আঙিনায় এসে থামেন। এসময় তিনি মেয়েটিকে উত্যক্তসহ তার পরিবারের লোকজনকে গালিগালাজ শুরু করেন। এতে মেয়েটি এবং তার মা ও চাচাতো ভাই বাধা দেওয়ার একপর্যায়ে রনি মিয়া ও তার বোন রিন্টু আক্তার বাঁশের লাঠি দিয়ে মারধর শুরু করেন।

পরে প্রতিবেশীরা এগিয়ে এলে বখাটে রনি দৌড়ে পালিয়ে যান। তারা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ  লুৎফুল হক বলেন, এ ঘটনায় রনি মিয়াকে গ্রেফতার করে সোমবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে। রিন্টু আক্তার নামের আরেক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )