1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ায় বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর ৮৭ টাকার মাল্টা বাজারে ৫২০ টাকা, বাড়তি দামের পেছনে শুল্ক ও সরবরাহ সংকট

ভাঙ্গায় স্কুলড্রেস পরে না আসায় শিক্ষকের বকা; অভিভাবকের দ্বারা শিক্ষক লাঞ্ছিত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১০২ জন দেখেছেন

ফরিদপুরের ভাঙ্গায় কালামৃধা গোবিন্দ উচ্চবিদ্যালয়ের এক ছাত্র ইউনিফর্ম পরে না আসায় ঐ শিক্ষার্থীকে বকা দেওয়ার ঘটনায় শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এই স্কুলের চতুর্থ শ্রেণির এক কর্মচারীর গায়ে হাত তোলে অভিভাবক। এই ঘটনায় বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রবিবার (৩০ জুন) সকাল সাড়ে দশটার সময় উপজেলার কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের এই ঘটনা ঘটে।

স্থানীয় ও স্কুল সূত্রে জানায়,ভাঙ্গা উপজেলার কালামৃধা গোবিন্দ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী রিমন মাতুব্বর স্কুলের অভ্যন্তরে ইউনিফর্ম ছাড়া ঢুকলে ঐ স্কুলের সহকারী শিক্ষক মামুন অর রশিদ তাকে ঐ স্কুলের নিরাপত্তা কর্মী রতন মালাকারকে দিয়ে ডেকে আনেন। এরপর বকা দিয়ে স্কুল থেকে চলে যেতে বলেন। এরপর ঐ শিক্ষার্থীর বাবা শিপলু মাতুব্বর স্কুলে ঢুকে নিরাপত্তাকর্মী  রতন মালাকারকে মারধর করে। এবং শিক্ষক মিলনায়তনে গিয়ে স্কুলের সহকারী শিক্ষক মামুন অর রশিদ সহ উপস্থিত শিক্ষকদের সাথে বাজে আচরণ করে এবং হুমকি দেয়।

এই ঘটনায় কালামৃধা গোবিন্দ উচ্চবিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষকদের লাঞ্ছিত করার জন্য বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

এই বিষয়ে কালামৃধা গোবিন্দ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আছমা আক্তারী জানান, রিমন মাতুব্বর স্কুলের অভ্যন্তরে ইউনিফর্ম ছাড়া ঢুকলে ঐ স্কুলের সহকারী শিক্ষক মামুন অর রশিদ তাকে ঐ স্কুলের নিরাপত্তা কর্মী রতন মালাকারকে দিয়ে ডেকে আনেন। এরপর বকা দিয়ে স্কুল থেকে চলে যেতে বলেন। এরপর ঐ শিক্ষার্থীর বাবা শিপলু মাতুব্বর স্কুলে ঢুকে নিরাপত্তাকর্মী  রতন মালাকারকে মারধর করে। এবং শিক্ষক মিলনায়তনে গিয়ে স্কুলের সহকারী শিক্ষক মামুন অর রশিদসহ উপস্থিত শিক্ষকদের সাথে বাজে আচরণ করে এবং হুমকি দেয়। এই ঘটনায় আমাদের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। আমরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )