1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ায় বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর ৮৭ টাকার মাল্টা বাজারে ৫২০ টাকা, বাড়তি দামের পেছনে শুল্ক ও সরবরাহ সংকট

এক দিনে এক হাজার বৃক্ষ রোপন কৃষক লীগের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১০৬ জন দেখেছেন

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের নেতৃত্বে রাজধানীর উত্তরায় ১৫নং সেক্টর ব্রিজ লেকপাড় ও রাস্তার ধারে বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এক হাজার ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ করা হয়েছে।

শনিবার (২৯ জুন) সকালে সংগঠনের দফতর সম্পাদক রেজাউল করিম রেজার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।

এসময় কৃষক লীগের সভাপতি বলেন, বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠার ৫২ বছর পূর্তি উপলক্ষে এই বছর আষাঢ়-শ্রাবণ-ভাদ্র ৩ মাসে ৫২ লাখ বৃক্ষরোপণ করবে। বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিটি বৃক্ষকে রোপনের পর নিজ সন্তানের মতো পরিচর্যা ও প্রতিপালন করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ও কৃষক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দল ক্ষমতায় থাকলেও গাছ লাগায়, ক্ষমতায় না থাকলেও গাছ লাগায়। স্বাধীনতা বিরোধী বিএনপি জামায়াত চক্র ক্ষমতায় থাকলেও গাছ নিধন করে, ক্ষমতায় না থাকলেও গাছ নিধন করে। এই নিধনকারীদের দেশবিরোধী কর্মকাণ্ড রুখতে কৃষক লীগের তৃণমূল আরও শক্তিশালী করতে হবে।

বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে  কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু বলেন, গাছ মানুষের ও পরিবেশের অকৃত্রিম বন্ধু। তাই আসুন, প্রত্যেকে এই বছর ৫২টি করে গাছ লাগাই।

ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সভাপতি মাকসুদুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে অংশ নেন কৃষক লীগের সহসভাপতি আকবর আলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ড. হাবিবুর রহমান মোল্লা, নুরে আলম সিদ্দিকী হক, ভারপ্রাপ্ত প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, সহ আইন সম্পাদক অ্যাড. রাবেয়া হক, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক হালিম খান, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বায়ক লুৎফর রহমান।

এসময় কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে গত ১৫ জুন পহেলা আষাঢ় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে আষাঢ়-শ্রাবণ-ভাদ্র ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় আজ উত্তরা ১৫নং সেক্টর ২নং ব্রিজ লেকপাড়ে রাস্তার ধারে বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর উত্তর এক হাজার ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )