1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ায় বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষকের মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১০২ জন দেখেছেন

লালমনিরহাটের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট সামছুল হক (৩৫) নামে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুন) দুপুরে দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালা পাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সামছুল হক ওই এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে।

তিনি পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজারহাট ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়ির উঠানে বাঁশের টুকরা সরানোর সময় বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া লাইন সামছুল হকের শরীরে ছিড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তার পরিবারের লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )