1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
ন্যাশনাল ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর জাতীয় সফটওয়্যার আর্কিটেকচার ছাড়া বাড়তে পারে সরকারি ডিজিটাল ব্যবস্থার জটিলতা মুঠোফোন সেবার মান বাড়াতে তরঙ্গ নিলাম নিয়ে রবি–বাংলালিংকের ভিন্নমত নেপালে ভয়াবহ তুষারধসে ১৫ পর্বতারোহী শ্রমিকের মৃত্যু এক দিনে ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার, আবার ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ভুল কৌশল ও তারকাদের বিদায়ে জৌলুশ হারাচ্ছে নাইকি দক্ষিণ কোরিয়ায় ‘গোলাপি সমুদ্র’, হাজারো মানুষের ছুটে চলা সিজিএসের সম্মেলন, শেখ হাসিনাকে অবতরণের অনুমতি না দিলে ‘অন্যরকম পরিস্থিতি’ হতো: ভারতীয় হাইকমিশনার কিশোরগঞ্জের এক গ্রামে পাঁচ শিশু ‘বিক্রি’র অভিযোগ ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের

নাশকতার মামলায় গ্রেফতার কাউন্সিলর কারাগারে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১০৮ জন দেখেছেন

গাজীপুরের শ্রীপুরের প্রহ্লাদপুর ইউনিয়নের বনখড়িয়া (চিলাই ব্রিজ) এলাকায় রেললাইন কেটে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুতের ঘটনায় গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) কাউন্সিলর এবং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহিন আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শুক্রবার সকাল ৯টায় গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মাকসুদের রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার কাউন্সিলর শাহিন আলম গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকার মৃত ফাইজুদ্দিনের ছেলে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ওই ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। দলীয় সিদ্ধান্ত অমান্য করে গাসিক নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ট্রেনে নাশকতা মামলায় গ্রেফতার আসামিদের স্বীকারোক্তিতে ওই কাউন্সিলরের নাম আসায় তাকে গ্রেফতার করা হয় বলে জানান মামলার তদন্তকারী সংস্থা পিবিআই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )