1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ায় বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর

মহিষ দেখতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১০০ জন দেখেছেন

মহিষ দেখতে গিয়ে নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে মো. চৌধুরী মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৯ জুন) ভোর ৬টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত চৌধুরী মিয়া উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের চর আমিনুল হক গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন এবং ৬ সন্তানের জনক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) আবুল কাশেম তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে বলেন, চৌধুরী মিয়া বাড়িতে ফজরের নামাজ পড়ে জমিতে তার মহিষ দেখতে যান। বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া বলেন, বজ্রপাতে এক ব্যক্তি মারা গেছেন।  তবে বিষয়টি কেউ থানায় অবহিত করেনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )