1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

ঈদ মানেই সুন্দর সাজে নিজেকে উপস্থাপন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ২২৭ জন দেখেছেন

ঈদের সকালটা ফুরফুরে রাখতে চান সবাই। আর যেহেতু ঈদুল আজহা; তাই এই ঈদের প্রস্তুতিটা একটু আলাদা। কোরবানি নিয়ে অপরাহ্ণ পর্যন্ত কমবেশি সবাই ব্যস্ত থাকেন। তাই ঈদের দিন সকালের মেকআপ ও পোশাক হওয়া চাই ঘরোয়া ও যথা সম্ভব আরামদায়ক।

এখন যেহেতু গরম, তার মধ্যে আবার বর্ষাকাল। এ সময় যখন তখন বৃষ্টি হতে পারে আবার প্রখর রোদ্রোজ্জ্বল দিনও হতে পারে। তাই এবারের ঈদের সাজ-পোশাকের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত। জেনে নিন আবহাওয়ার সঙ্গে মিল রেখে ঈদের সাজপোশাক কেমন হবে- 

ঈদের দিন সকালে পরিবারের সঙ্গে থাকায় অনেকেই খুব বেশি সাজতে পছন্দ করেন না। আর যেহেতু কোরবানির ঈদ, তাই পশু কোরবানি নিয়ে অপরাহ্ণ পর্যন্ত ব্যস্ততা থাকবে। তবে সকালের সাজে সুতি ড্রেসের সঙ্গে ব্যবহার করতে পারেন টিনটেড ময়েশ্চারাইজার। সঙ্গে কাজল বা আইলাইনার চোখে দিয়ে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নিতে পারেন। সকালের সাজে চুল খোলা রাখতে পারেন।

ঈদের বিকালে ন্যুড মেকআপ করলেই মানিয়ে যাবে আপনার পছন্দের ড্রেসের সঙ্গে। ঈদের জামা যদি কিছুটা ভারী হয় তাহলে সাজ কম করলেই ব্যালেন্স লুক পাবেন। প্রথমে মুখে ফাউন্ডেশন ও কন্সিলার ব্যবহার করে পাউডার দিয়ে সেট করে নিন। চেহারায় বৈচিত্র্য আনার জন্য কন্টোর করতে পারেন। চোখের সাজে হালকা গোলাপি বা পিচ কালারের ম্যাট আইশ্যাডো ব্যবহার করতে পারেন। সঙ্গে মাশকারা ব্যবহার করবেন ২ থেকে ৩ কোট যাতে করে আইল্যাশগুলো প্রাণবন্ত লাগে।

লিপস্টিক ব্যবহার করুন ব্রাউনিশ বা পিংক কালার। ফেসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্লাশ এবং ব্রোঞ্জার ব্যবহার করুন। মেকআপ শেষ করে সেটিকে দীর্ঘস্থায়ী করার জন্য ব্যবহার করুন সেটিং স্প্রে। মেকআপের সঙ্গে চুল খোলা রাখতে পারেন অথবা চুল টুইস্ট করে ক্লিপ আটকে নিলে বেশ সতেজ ও নির্মল লাগবে।

লেখা : ফেরদৌস আরা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )