1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ায় বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর

চকরিয়ায় অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেফতার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১০২ জন দেখেছেন

কক্সবাজারের চকরিয়ায় ছিনিতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় তৈরী বন্দুক, তাজা কার্তুজ, কিরিচ, ছুরি ও রামদাসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার দুপুর দেড়টার দিকে চিরিঙ্গা-বদরখালী সড়কের লাল ব্রীজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে ছিনতাইকৃত ৯টি মোবাইলে সেটও নগদ ১১শত টাকা জব্দ করা হয়।
গ্রেফতার চার ছিনতাইকারী হলেন, উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড ইদমনি এলাকার নুরুল আলমের ছেলে আরাফাত হোসেন বাপ্পি (২০), একই এলাকার শরীফ উদ্দিনের ছেলে বদিউল আলম (২০), নুরুল কবিরের ছেলে কামরুল হাসান (১৮) ও ওবায়দুল হক এর ছেলে আবদুল বাছেত (২১)।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, দুপুরে চিরিঙ্গা-বদরখালী সড়কের লাল ব্রীজ এলাকায় কয়েকজন দুস্কৃতিকারী সিএনজি অটোরিকশা আটক করে ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় মাতামুহুরী তদন্তকেন্দ্রের পুলিশের টহল টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে চার ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, চার ছিনতাইকারী চকরিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জাবনবন্দী দিয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )