1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১২৫ জন দেখেছেন

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের চন্দনাইশ এলাকায় ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় এক অজ্ঞাত বৃদ্ধ মারা গেছেন। সোমবার (১০ জুন) দুপুরে চন্দনাইশ হাশিমপুর ইউনিয়নের মোজাহেরপাড়া বরুমতি রেলব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারজানা কালাম জানান, গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিলো।

স্থানীয়রা জানিয়েছেন, রেললাইন পার হওয়ার পথে ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অবস্থার অবনতি হলে তাকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিমকে হাসপাতালে পাঠানো হয়েছিলো। পরে বিষয়টি রেলওয়ে থানার ওসিকে জানানো হয়েছে। এখনো পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )