1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এখন লুকিয়ে অপরাধ করার সুযোগ নেই: আইজিপি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১২৩ জন দেখেছেন

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশের সক্ষমতা এখন আগের চেয়ে অনেক বেড়েছে। তাই এখন কেউ বিচ্যুত আচরণ করে পার পাবে না। এখন লুকিয়ে লুকিয়ে অপরাধ করারও কোন সুযোগ নেই। পার্বত্য চট্টগ্রামের পাহাড় হোক আর মৌলভীবাজারের গোপন আস্তানা হোক- সবখানেই পুলিশের নজরদারি রয়েছে। তাই দুর্গম এলাকায়ও জঙ্গিরা লুকিয়ে রক্ষা পাচ্ছে না। জঙ্গিবাদ যাতে কোথাও আস্তানা গড়তে না পারে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

সোমবার সকালে সিলেটে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে শিক্ষক, শিক্ষার্থী, ইমাম, আলেম ও সুশীল সমাজ প্রতিনিধিদের ভূমিকা শীর্ষক কর্মশালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) সিলেট পুলিশ লাইনস্থ শামছুল হক মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে।

এটিইউ’র ডিআইজি (প্রশাসন) মফিজ উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে এতে মুখ্য আলোচক ছিলেন-এটিইউ’র অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তৃতা করেন- সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান, সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এবং সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান।

প্রধান অতিথিও বক্তব্যে আইজিপি আরো বলেন, জঙ্গিবাদীরা দেশকে পেছনের দিকে ঠেলে দিতে চায়। তারা ছেলেদেরকে ভুল পথে ধাবিত করে। তাদেরকে দেশের মানুষ পছন্দ করে না। জঙ্গি হিসেবে পরিচিত হওয়া সবার জন্য লজ্জার। জঙ্গিবাদকে অনেকাংশেই দমন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, মৌলভীবাজার, বান্দরবান ও অতি সম্প্রতি নেত্রকোনায় গড়ে উঠা জঙ্গি আস্তানা চিহ্নিত করে এর সাথে জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে। প্রসঙ্গক্রমে তিনি বলেন, মুসলমানদের খাটো করার জন্য জঙ্গিবাদের সাথে ইসলামকে জড়ানো হচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জঙ্গিবাদ রুখে দিতে হবে।

এর আগে আইজিপি সিলেট পুলিশ অফিসার্স মেস এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )