1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

লক্ষ্মীপুরে আগুনে পুড়ে গেছে বসতঘর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১০২ জন দেখেছেন

লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে নুরনবী নামে এক প্রবাসীর বসতঘর ও একটি ফলের গোডাউন পুড়ে গেছে। এতে নগদ টাকাসহ ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ পরিবারের। সোমবার বিকেলে পৌর শহরের ওয়াজ উদ্দিন ছৈয়াল বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৩ টার দিকে গ্যাস লাইনের পাইপ লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ওই প্রবাসীর বসতঘরসহ একটি ফলের গোডাউন পুড়ে যায়। খবর পেয়ে একের পর এক ফায়ার সার্ভিসের সদর, রায়পুর ও রামগঞ্জের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল পরিদর্শন করেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম।

ক্ষতিগ্রস্ত প্রবাসীর স্ত্রী শাহিনুর বেগম বলেন, কোরবানীর গরু ক্রয়ের জন্য তার স্বামী দেড় লক্ষ টাকা পাঠিয়েছেন। আগুনে সে টাকাসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সব কিছু পুড়ে যাওয়ায় এখন মাথা গোঁজার ঠাঁই টুকুও নেই বলে জানান তিনি।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসে উপ-সহকারী পরিচালক আবদুল মান্নান জানান, গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )