1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

হোটেলরুমে গোপন ক্যামেরা খুঁজে পাবেন যেভাবে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১০৬ জন দেখেছেন

মাঝেমধ্যেই সংবাদপত্রে হোটেলরুম বা বাথরুমে লুকানো ক্যামেরার খবর পাওয়া যায়। হোটেল রুম হোক বা চেঞ্জিং রুম, অনেক ক্ষেত্রেই গোপনীয়তা লঙ্ঘিত হয়। মেয়েরা প্রায়ই এই সমস্যায় ভোগে। এখানে কিছু টিপস মনে রাখতে হবে। কোনোভাবে রুমে গোপন ক্যামেরা আছে কিনা তা সহজেই জানা যায়। এ ছাড়া বাইরে কোথাও বেড়াতে গেলে ওই সময়ও সতর্ক থাকতে হবে।

এমন কিছু পদ্ধতি জেনে নিন, যাতে হোটেল রুমে ক্যামেরা লুকানো থাকলে তার খোঁজ পাওয়া যাবে-

হিডেন ক্যাম থেকে ইনফ্রারেড রশ্মি বিচ্ছুরিত হয়। ইনফ্রারেড আলো চোখে দেখা যায় না। কিন্তু এই রশ্মি স্মার্টফোনের সাহায্যে সহজে খুঁজে বের করা যায়। তাই প্রথমে ঘর পুরো অন্ধকার করে দিন। এবার স্মার্ট ফোনের ক্যামেরা দিয়ে ঘরের কোনার দিকগুলো ভালো করে দেখুন। এতে কোনো স্থান থেকে নীল বা বেগুনি আলো দেখা যাচ্ছে কি না, সেদিকে খেয়াল রাখুন। তাহলেই ক্যামেরার আলো ধরা পড়বে।

তবে ইদানীং অনেক প্রতারক ব্লুটুথের মাধ্যমে গোপন ক্যামেরা চালায়। আপনার মোবাইলের ব্লুটুথ অন করে কাছাকাছি কী কী ডিভাইস আছে পরীক্ষা করুন। অনেক সময় প্রতারকরা আয়নার পেছনে লুকিয়ে রাখে গোপন ক্যামেরা। সেই ক্যামেরা পরীক্ষা করার একটি পদ্ধতি আছে। আয়নার ওপর চেপে ধরুন আপনার হাতের আঙুল। আঙুল ও আঙুলের প্রতিফলনের মধ্যে যদি ফাঁক থাকে তাহলে ভালো করে পরীক্ষা করে দেখুন কেননা সেখানে থাকতে পারে গোপন ক্যামেরা।

আজকাল প্রযুক্তির যুগ। মোবাইলে এখন সহজেই হিডেন ক্যামেরা খুঁজে বের করার অ্যাপ পাওয়া যায়। এই ধরনের অ্যাপের সাহায্যে দ্রুত খুঁজে বের করা সম্ভব।

হোটেলরুমে গোপন ক্যামেরা খুঁজে পাবেন যেভাবে:

হোটেলরুমে গিয়ে সবার আগে সিলিং ফ্যান ভালো করে চেক করুন। লাইট বন্ধ করে ফোনের ক্যামেরা অন করে সিলিং ফ্যানের দিকে ধরে দেখুন কোনও লাইট ব্লিঙ্ক করছে না কি। লাল কোনো লাইট ব্লিঙ্ক করতে দেখলে অবশ্যই সাবধান হন।

রুমে যদি কোনো একেবারেই অপ্রয়োজনীয় জিনিস দেখেন তা অবশ্যই সরিয়ে ফেলতে হবে। যদি এমন কোনো জিনিস বা আসবাব ঘরে থাকে যার কোনোরকম প্রয়োজনীয়তা নেই তবে তার থেকে সাবধান হতে হবে। এতে ক্যামেরা লুকানো থাকতে পারে।

বেশিরভাগ ক্ষেত্রেই ইলেকট্রনিক্স জিনিসপত্রের মধ্যে ক্যামেরা লুকানো থাকে। হোটেলরুমে থাকা যেকোনও ইলেকট্রনিক্স জিনিস ভালো করে দেখে নিতে হবে।

যেকোনও স্পিকার বা গান শোনার জিনিস ভালো করে দেখে নিতে হবে। এতে খুব সহজেই ক্যামেরা লুকিয়ে রাখা যায়। তাই এই সব জিনিস ভালো করে পর্যবেক্ষণ করতে হবে।

বাথরুমের হুক বা জামা কাপড় রাখার হ্যাঙার ভালো করে দেখুন। হ্যাঙারে ক্যামেরা লুকানো থাকতে পারে। ঘরের পর্দাগুলোও ভালো করে দেখে নিতে হবে। এতেও ক্যামেরা লুকানো থাকতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )