1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার নেতৃত্বের জন্যই বাংলাদেশ বিশ্বে রোল মডেল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১০৩ জন দেখেছেন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের জন্যই বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল।

তিনি বলেন, সঠিক নেতৃত্ব যদি না থাকত, এই বাংলাদেশ আমরা পেতাম না। একসময় যাদের কাছে আমরা ভিক্ষুক মিসকিন জাতি হিসেবে পরিচিত ছিলাম, তারাই আজ বলেন, বাংলাদেশ বিশ্বের কাছে এখন দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

রোববার (২ জুন) বিকেলে বাংলাদেশ পৌরসভা সমিতি উদ্যোগে রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত ডিজিটাল ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তাজুল ইসলাম।

মন্ত্রী বলেন, আজকের বাংলাদেশে এখন কেউ না খেয়ে নেই। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি আমাদের উল্লেখ করার মতো অনেক উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, কমিউনিটি ক্লিনিক এসব উন্নয়ন দৃশ্যমান। কিছু কিছু ক্ষেত্রে হয়ত আমাদের অপূর্ণতা আছে। কিন্তু যে উন্নয়ন শেখ হাসিনার বিগত ১৫ বছরের শাসনামলে হয়েছে তা অস্বীকার করার উপায় নেই।

তিনি বলেন, আপনারা পৌর এলাকার জনপ্রতিনিধি। বাংলাদেশের পৌর এলাকায় বাস করা অধিকাংশ মানুষই সভ্য। মার্জিত জনগণের ভোটেই আপনারা নির্বাচিত। আপনারা চাইলেই নিজেদের নির্বাচিত এলাকায় আমূল পরিবর্তন সাধন করতে পারেন।

তাজুল ইসলাম বলেন, আপনাদের সাহসের সঙ্গে নিজেদের সুনির্দিষ্ট লক্ষ্য পূরণে এগিয়ে যেতে হবে। একই লক্ষ্য নিয়ে অগ্রসর হতে হবে। তাহলেই বঙ্গবন্ধু স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে পারবেন। আপনারাই ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার কারিগর হবেন।

বাংলাদেশ পৌরসভা সমিতির সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র মো. দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান, যুগ্মসচিব মো. কামাল হুসেইন, বাংলাদেশ পৌরসভা সমিতির মহাসচিব এবং মাদারিপুর পৌরসভার মেয়র মো. খালিদ হুসেইন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )