1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আলীকদমে টমটমের ধাক্কায় এতিম শিশু নিহত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২ জুন, ২০২৪
  • ১০৯ জন দেখেছেন

বান্দরবানের আলীকদমে টমটম ধাক্কায় ইমাম হোসেন নামে ৭ বছরের এক শিশু মারা গেছে।

রবিবার (২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু ইমাম হোসেন একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড তারাবুনিয়া পাড়ার বাদশা মিয়ার ছেলে এবং রেপারপাড়া বাজারের আলীকদম ইসলামিয়া এতিমখানা ও হেফজখানার ছাত্র।

লামা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার সহকারী মেডিকেল অফিসার বিবি ফাতেমা বলেন, সকাল ৯টার দিকে শিশুটিকে মিনহাজ নামে এক সিএনজি ড্রাইভার হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। লাশের পরিচয় পাওয়া যায়নি। মাথায় আঘাত লাগার কারণে শিশুটির মৃত্যু হয়। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

নিহত শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন সিএনজি ড্রাইভার মো. মিনহাজ। তিনি বলেন, রেপারপাড়া বাজারে টমটম ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। আমি ওদিক আসছিলাম। স্থানীয় জনতা শিশুটিকে আমার সিএনজিতে তুলে দেয়। সঙ্গে দুর্ঘটনা কবলিত টমটমের ড্রাইভারও ছিল। লামা হাসপাতালে আনার পর ডাক্তার শিশুটি মারা গেছে বলায় টমটম ড্রাইভার পালিয়ে যায়। শিশু আলীকদম ইসলামিয়া এতিমখানায় পড়ে। এতিমখানার লোকজনকে খবর দেয়া হয়েছে।

আলীকদম ইসলামিয়া এতিমখানার সভাপতি মো. মফিজ বলেন, শিশুটি আমাদের এতিমখানায় পড়ালেখা করতো। সে তারাবুনিয়া পাড়ার বাদশা মিয়ার ছেলে। পরিবারকে খবর দেয়া হয়েছে। রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে আসা টমটম তাকে ধাক্কা দেয়।

শিশু মৃত্যুর বিষয়টি জানতে পেরে লামা হাসপাতালে আসে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক ইমাম হোসেন। তিনি বলেন, লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ঘটনাস্থল যেহেতু আলীকদম থানায় পড়েছে তাই পরবর্তী আইনি কার্যক্রমের জন্য লাশ আলীকদম থানায় হস্তান্তর করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )