1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে…

রাইসির প্রতি সম্মান জানিয়ে ইরানে সব বিয়ে স্থগিত

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২২ মে, ২০২৪
  • ১০৯ জন দেখেছেন

হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হওয়া প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রতি সম্মান জানিয়ে ইরানে সব ধরনর বিয়ে স্থগিত করে দেওয়া হয়েছে।

বুধবার (২২ মে) ইরানি সংবাদমাধ্যমে বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

যতদিন শোক চলবে ততদিন ইরানের সবগুলো কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে। এছাড়া সব বিয়েও স্থগিত থাকবে।

দেশটির সংবাদমাধ্যমে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরাব্দুল্লাহিয়ানের প্রতি সম্মান জানাতে সিনেমাসহ সব ধরনের সাংস্কৃতিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। যারমধ্যে রয়েছে কনসার্টও। সবমিলিয়ে সাতদিন এসব কর্মকাণ্ড বন্ধ থাকবে।

গত রোববার প্রেসিডেন্ট রাইসির আকস্মিক মৃত্যুর পর দেশটিতে পাঁচদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।

এছাড়া দেশটিতে সব জাদুঘর, খেলাধুলার সব ধরনের প্রতিযোগিতাও স্থগিত করে দেওয়া হয়েছে।

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়া প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজার নামাজ পড়িয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

জানাজার এ নামাজের একটি ভিডিও খামেনির এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, বৃদ্ধ খামেনি লাঠিতে ভর করে হাসিমুখে মরদেহগুলোর কাছে এগিয়ে আসছেন। এরপর তিনি সমবেত সকলকে নিয়ে জানাজার নামাজ পড়েন।

প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ যে ৯ জন এ দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের সবার জানাজাই আজ বুধবার পড়িয়েছেন খামেনি।

রাইসির জানাজার নামাজে কয়েক লাখ মানুষ অংশ নিয়েছেন। যার মধ্যে অসংখ্য নারীও ছিলেন। নারী ও পুরুষ উভয়ই কালো কাপড় পড়ে এসেছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )