1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সোয়াল বিদায়ের সুরে জাতিসংঘ প্রধান গুতেরেস, আলোচনায় গাজা উপত্যকা, এআই ও নিরাপত্তা পরিষদ রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে…

আফগানিস্তানে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়াল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১২ মে, ২০২৪
  • ১১৬ জন দেখেছেন

আফগানিস্তানের বাঘলান প্রদেশে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। আফগান শরণার্থী বিষয়ক মন্ত্রণালয় রোববার (১২ মে) এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, ভয়াবহ বন্যায় বাঘলানে ৩১৫ জন নিহত এবং ১ হাজার ৬৩০ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন শেখ জালাল গ্রাম এবং সাল শহরের বাসিন্দারা।

আকস্মিক এ বন্যায় ২ হাজার ৬৬৫টি বাড়ি পুরোপুরি অথবা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বন্যার কারণে ১ হাজার গৃহপালিত পশুপাখির সলিল সমাধি হয়েছে।

বাঘলান প্রদেশে গত শুক্রবার রাতে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত হয়। এরপর সেখানে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।

শুক্রবারের এ বৃষ্টিতে বাদাকশান প্রদেশ, মধ্যাঞ্চলের ঘোর প্রদেশ এবং পশ্চিমাঞ্চলের হেরাতেও বিভিন্ন অবকাঠামো ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

আফগানিস্তানে গত শীত মৌসুমটি শুষ্ক ছিল। ফলে সেখানে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি মাটি শুষে নিতে পারছে না। দেশটি জলবায়ু পরিবর্তনের ব্যাপক হুমকিতে ছিল। যার ফলাফল এখন বাস্তবে দেখা যাচ্ছে।

আফগানিস্তান পৃথিবীর অন্যতম একটি গরিব দেশ। বিজ্ঞানীদের মতে, এমন বড় প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য দেশটি প্রস্তুত নয়। গত চার দশক আফগানিস্তানে যুদ্ধ-বিগ্রহ লেগে ছিল। এ কারণে দেশটির অর্থনীতি অন্যান্য দেশের তুলনায় অনেকটাই দুর্বল।

সূত্র: দ্য খামা প্রেস 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )