1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো, ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু পদত্যাগ করেননি চুয়েট উপাচার্য, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষক-শিক্ষার্থীদের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় পরিবর্তন, যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের নতুন তথ্য আইএমএফের কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে আলোচনা, চূড়ান্ত হয়নি শর্ত মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩,৫৯৩ কোটি টাকার ঋণচুক্তি, সুদ ২ শতাংশ পেরুতে বিটিএসের ঝড়, তিন কনসার্টে দর্শক দেড় লাখের বেশি হুতিদের হামলার আশঙ্কা, গোপন নিরাপত্তাবেষ্টনীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঢাকার ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল, শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিয়ে হাসনাতের বক্তব্য, উঠেছে নানা অভিযোগ যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জে মধ্যরাতে রেললাইনে নাশকতার চেষ্টা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১১১ জন দেখেছেন

ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনে ভয়াবহ নাশকতার চেষ্টা করা হয়েছে। এতে লোহার মোটা ভারী পাত রেখে নাটবল্টু দিয়ে আটকে দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তা সরিয়ে ফেলেছে। এর ফলে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে নারায়ণগঞ্জবাসী।

মঙ্গলবার রাত দেড়টার দিকে ফতুল্লার কোতোলেরবাগ হক বাজার সংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ রুটের রেললাইনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনা অনুযায়ী রেললাইনের ওপর মোটা লোহা রাখা হয়েছিল। যাতে ট্রেন এসে উল্টে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে জানায়। পরে জিআরপি পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেললাইন থেকে ভারী লোহা সরিয়ে ফেলে।

 

নারায়ণগঞ্জ জিআরপি পুলিশের এসআই মোখলেসুর রহমান বলেন, ‘অনেক ওজনের একটি মোটা লোহা রেললাইনের ওপর নাট দিয়ে লাগিয়ে রাখা হয়েছিল। এটি লাইনের ওপর থাকলে ট্রেন চলাচলের সময় উল্টে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত।’

 

ফতুল্লা মডেল থানার ওসি নুরে আযম বলেন, ‘দুর্বৃত্তরা রেললাইনে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পুলিশ সতর্ক আছে। নাশকতার চেষ্টাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )