1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো, ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু পদত্যাগ করেননি চুয়েট উপাচার্য, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষক-শিক্ষার্থীদের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় পরিবর্তন, যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের নতুন তথ্য আইএমএফের কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে আলোচনা, চূড়ান্ত হয়নি শর্ত মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩,৫৯৩ কোটি টাকার ঋণচুক্তি, সুদ ২ শতাংশ পেরুতে বিটিএসের ঝড়, তিন কনসার্টে দর্শক দেড় লাখের বেশি হুতিদের হামলার আশঙ্কা, গোপন নিরাপত্তাবেষ্টনীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঢাকার ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল, শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিয়ে হাসনাতের বক্তব্য, উঠেছে নানা অভিযোগ যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১

রাষ্ট্রপতির সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৪১ জন দেখেছেন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

আজ রবিবার দুপুর ১২টার পর তিনি বঙ্গভবনে যান বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

রওশন এরশাদের সঙ্গে চার সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে যান। তারা হলেন বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, এরশাদ পুত্র রাহগির আল মাহি সাদ ও বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মো. মামুনূর রশিদ।

বঙ্গভবন থেকে বের হয়ে রাঙ্গা জানান, রওশন এরশাদ রাষ্ট্রপতিকে জানিয়েছেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। না হলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে।

 

রওশন এরশাদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সব দলের সঙ্গে আলোচনার বিষয়টিও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

এর আগে গত ১৪ নভেম্বর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )